Jan 6, 2007

একটি প্লেটনিক চুমুর স্ক্রিপ্ট

একটু ডাইনে

হ্যাঁ

নাক বরাবর

নীচের ঠোঁটের ঠিক নীচেই থাকবে নীচের ঠোঁট

হ্যাঁ

ওভাবে নয়, ওটা অশ্লীল ছবির নায়িকারা করে

উপবৃত্তাকার অবস্থান থেকে ধীরে ধীরে

পার্শ্বচাপের কারণে গোলাকার হবে

এবার ঠিক আছে

উহু জিহ্ববা না

ওটা শয়তানের প্রতীক

লালসা তৈরি হয় ওতে,

এবার ঠিক আছে,

ধুত্তোরি ছাই

স্পিড ব্রেকার,

প্লেটনিক চুমু কে

টেকটোনিক সংঘর্ষে

রুপ দিলে।।

2 মন্তব্য:

ইমন said...

তুরন্ত বাতাস পোড়ে নিঃশ্বাসে
আগুন জ্বালা স্পর্শ থাকে বিস্বাসে
আর ফুসফুসে কি সব ফিস ফাস
স্ফুলিংগে জেগে ওঠে আশ্বাস
চুম্বন একে বলে? অধরিকা!
নিমেষে বরফ জ্বালে বহ্নিশিখা!

ইফতেখার said...

এখন আবহাওয়া আসলেই বরফের মত,
চুম্বনই একমাত্র জাগাতে পারে এই শীতলতা থেকে।