Jan 6, 2007

একটি প্লেটনিক চুমুর স্ক্রিপ্ট

একটু ডাইনে

হ্যাঁ

নাক বরাবর

নীচের ঠোঁটের ঠিক নীচেই থাকবে নীচের ঠোঁট

হ্যাঁ

ওভাবে নয়, ওটা অশ্লীল ছবির নায়িকারা করে

উপবৃত্তাকার অবস্থান থেকে ধীরে ধীরে

পার্শ্বচাপের কারণে গোলাকার হবে

এবার ঠিক আছে

উহু জিহ্ববা না

ওটা শয়তানের প্রতীক

লালসা তৈরি হয় ওতে,

এবার ঠিক আছে,

ধুত্তোরি ছাই

স্পিড ব্রেকার,

প্লেটনিক চুমু কে

টেকটোনিক সংঘর্ষে

রুপ দিলে।।

ইঊটোপিয়া



ইশশ কতো আহলাদ
যাও দূরে সরে বসো
এই আউটার সার্কুলার রোডে
মেজ খালা থাকে
দেখলে
ইনার সার্কুলারে কাকু থাকে
সেন্টারে কে থাকে ? ঐ রিকশাওয়ালা
এনেক্সে রীতা আপু
কলা ভবনে কোন এক খালু
আমার কপালে কোন অপ্সরা জুটেছে শুনি
ঐ রিকশাওয়ালাকে দেখলে
মেজ খালা রাগ করে না
প্রতিদিন কাঁধে ভ্যানিটি ব্যাগ নাও
‘ভ্যানিটি ব্যাগের সাথে কিছু চলছে না তো ,
বলে ওঠে না কেউ
আমি থাকলেই
যত নরক গুলজার।।

Dec 22, 2006

সুনীল সমুদ্র কে

অনিন্দ্য সুন্দর একখানা, সম্ভাষণ ।।


চাইলে ও পারত হতে

প্রথম প্রেমের প্রথম পত্র

হতে পারত প্রথম বৃ ষ্টির ছাঁচ

হতে পারত আমার প্রেমিকার হাতে বাঁধা রুমঝুমি

হতে পারত সব কিছু ছাপিয়ে

তোমাকে পাওয়ার আনন্দ

হতে পারত গৌর র্বণ রোদে কচি খুকী

হতে পারত দিগন্ত অবধি আমার খেলার মাঠ

হতে পারত বোনের হাতে বিয়ের মেহেদী

শঙ্খ নদীর পাড়ে স্নানরতা কোমল কিশোরী

হতে পারত সেহরীর কালে মায়ের হাতের লোকমা

শীতের আমেজে তপ্ত ভাপা পিঠা


কিছু ছাপিয়ে আজ সুনীল সমুদ্রে অবগাহন


জয়তু কবি আপনাকে


** কবি সুনীল সমুদ্রকে উদ্দেশ্য করে

Dec 17, 2006

বিপন্ন মরালের কবি

আজিকার দিন
অনলস মধ্যাহ্ন রঙ্গীন
বিপন্ন মরালের কবি রে স্মরি,
ঢিলিয়ে কিলিয়ে পাকানো সময়
চিলেকোঠায় খুঁটে খুঁটে খায়
চড়ুইয়ের দল ।।

Dec 16, 2006

আঞ্চলিক গান

চট্টগ্রামের আঞ্চলিক গানের ঐতিহ্য অনেক পুরোনো।
অনেক গান ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে। গানের ক্যাসেট
বাদে মানুষের জীবনে গান গুলো প্রায় হারিয়ে যেতে
বসেছে। আমার মায়ের মত দু একজন এখনো গুন গুন
করে আপন মনে গেয়ে যায়। বিয়ে, উৎসব , পালা-পার্বণে
চাঁটগাইয়া গানের অস্তিত্ত্ব আর নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
শাটল ট্রেনের ককপিটে ছেলে-মেয়েরা সম্ভবত এখনো
গায়।

সন্দীপনের [অরিজিনাল শেফালী ঘোষ] গাওয়া একটা গান
উঠিয়ে দিলাম,


যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।
এক দিন’র লাই ডাকি তারে
হাউশের পিরীত শিখাইতাম ।
আমি হাউশের পিরীত শিখাইতাম

নয়া মুখের নয়া কথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত
হাসির ও ভিতর ,
প্রেমের মালা দো’নো হাতে
তার গলাত পরাইতাম ।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

রসের কথা, রসের পিরীত
যদি ন জানে ,
দুইয়ান একখান কইতাম তারে
প্রেমের কারণে ।
নর-নারীর হাউশের পিরীত
কি মজা তারে বুঝাইতাম ,
আমি কি মজা তারে বুঝাইতাম।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

Dec 12, 2006

ডোডো


**
নেশাতুর হয়ো না কবি
পল্টন ময়দানে
জাত যাবে পাত যাবে
নেতার বয়ানে

**
পেল্লাই চেহারার ডোডো
দাঁড়িয়ে উত্তর গেটে
হাঁক দিয়েছে দাবী আদায়ের
২০২০ সনে ।।

**
শেরশাদ শেষবারের মত
জনগণের খেদমত
করিতে উদ্যত
(বিশেষণ প্রয়োগে একটু রয়েসয়ে.......)

১২' ই ডিসেম্বর, ২০০৬


Dec 11, 2006

স্বপ্ন

আমি ভেবেছিলাম সাত তাড়াতাড়ি ঘুমোলেই বুঝি

স্বপ্ন দেখা যায়,

তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম অনেক স্বপ্ন নিয়ে

বড় স্ক্রিনে রাতভর রঙিন স্বপ্ন দেখব

ঝকঝকে ছবি আর চোখ জুড়ানো রঙ

কিন্তু এই মন যে সাদা কালোয় বিভোর

তা'তো জানিনে

মে, ২০০৬